1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

সাভারে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, মিঠাপুকুরে গ্রামের বাড়িতে শোকের মাতম

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর)প্রতিনিধি:

ঢাকার আশুলিয়া থেকে নিখোঁজ হওয়ার চারদিন পর আসাদুল (৩০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের রুস্তমপুর এলাকার একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত আসাদুল রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের অভিরামনুরপুর গ্রামের আজিয়ার রহমানের ছেলে। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া থেকে নিজের অটোরিকশা চালাতেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে অটোরিকশা নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বের হন আসাদুল। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর ঘরে ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার সন্ধান চেয়ে পোস্ট করা হয়।

​নিখোঁজের চারদিন পর গতকাল রুস্তমপুর এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আসাদুলের বলে শনাক্ত করেন।

​পুলিশের প্রাথমিক ধারণা, আসাদুলের অটোরিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। দেড় বছর আগে পরিবারের মুখে হাসি ফোটাতে ঢাকায় আসা আসাদুল নিজের জমানো অর্থে একটি অটোরিকশা কিনেছিলেন।

​আসাদুলের মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়ি মিঠাপুকুরের অভিরামনুরপুরে পৌঁছালে সেখানে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। আসাদুলের একটি ছোট ছেলে রয়েছে, যার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। নিহতের পিতা আজিয়ার রহমান কান্নায় ভেঙে পড়ে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, “ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনসহ ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট