1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে বিএনপি প্রার্থী বিজয়ী

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

আব্দুল লতিফ,মানিকগঞ্জ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সকাল ৭:৩০ টা থেকে বিকাল ৪:৩০ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথ সাথে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতিও বাড়তে থাকে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ স্বাধীন ভাবে ভোট প্রদান করেছে। মানিকগঞ্জের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় দীর্ঘদিন পরে মানুষ স্বাধীন ভাবে তাদের মত প্রকাশের জন্য এবং পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছে। বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ ১৭ বছর তারা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার স্বাধীন ভাবে ভোট দিতে পেরে তারা অনেক খুশি। এবারের নির্বাচনে প্রশাসনসহ নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি বিভিন্ন বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা ছিল লক্ষণীয়। মানিকগঞ্জের প্রায় প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে দেখা যায়, মানিকগঞ্জের তিনটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়। মানিকগঞ্জ-১ আসনে বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী এস এ কবীর জিন্নাহ, মানিকগঞ্জ-২ আসনে বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এবং মানিকগঞ্জ-৩ আসনে বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট