1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

এমপি হয়েই সংসদীয় আসনের দুই উপজেলাকে দুর্নীতি মুক্ত করার ঘোষনা

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

আবু হোসেন,ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনটিতে প্রায় অর্ধলক্ষ ভোটের ব্যবধানে জয় লাভ করা জামায়াতে ইসলামের দাড়িপল্লা মার্কার প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতের আমির সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তারের সাথে বিভিন্ন মহলের সৌজন্য সাক্ষাতের সময় তিনি সংসদীয় আসনের দুই উপজেলা(ডোমার-ডিমলা)র সকারী দপ্তর থেকে শুরু করে সকল ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডোমার-ডিমলার প্রিয় মানুষ এই বিজয় কোনো ব্যক্তির নয়-এটি আপনাদের আস্থা, ভালোবাসা ও ত্যাগের বিজয়। আপনারা আমাকে যে বিশ্বাসের আমানত দিয়েছেন, তা আমার জন্যযেমন সম্মানের তেমনি এক বিশাল দায়িত্ব। বিভাজন নয় সম্প্রীতিই হবে আমাদের শক্তি। প্রতিযোগিতা নয় সহযোগিতাই হবে অগ্রগতির পথ। আমি নির্দিষ্ট কোনো দলের প্রতিনিধি হিসেবে নয় আপনাদে সকলের সেবক হিসেবে কাজ করতে চাই। এমপি বা শাসক হিসেবে নয়, একজন খাদেম হিসেবে আপনাদের সকলের পাশে থাকতে চাই। মুরুব্বিদের প্রজ্ঞাময় পরামর্শ ও তরুনরেদের উদ্যমী নেতৃত্বকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাব উন্নয়নের পথে, ইনশাআল্লাহ্।
নির্বাচনে আমার যেসব ভাই-বোনেরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন মহান আল্লাহ্ আপনাদের ত্যাগ কবুল করেছেন। সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আসুন, ঐক্য, আস্থা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একসাথে গড়ে তুলি দুর্নীতি মুক্ত আমাদের প্রিয় ডোমার-ডিমলা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট