1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

মাদারীপুরে র‌্যাব-৮ এর সংবাদ ব্রিফিংয়ে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ, ষ্টাফ রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট/২০২৬ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে র‌্যাব-৮, মাদারীপুর (সিপিসি-৩) এর কমান্ডিং অফিসার (এসপি) মীর মনিরুজ্জামান সাংবাদিকদের সাথে বুধবার (১১,ফেব্রুয়ারী) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে আয়োজন করেন। এসময় তিনি বলেন, ১২ ফেব্রুয়ারী/’২৬ এর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে তাদের ফোর্স বদ্ধপরিকর, এক্ষত্রে তারা রাষ্ট্রের অর্পিত পবিত্র দায়িত্ব পালনে পেশাদারিত্ব নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরো বলেন, ভোটাররা যা’তে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আবার নির্বিঘ্নে তাদের বাড়ী-ঘরে ফিরতে পারেন সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি আমাদের মাদারীপুর র‌্যাব-৮ (সিপিসি-৩) এর সকল সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে ভোটকেন্দ্র সহ সংশ্লিষ্ট সব জায়গায় সক্রিয় রয়েছেন, ১২ তারিখ ভোটের দিন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি নির্বাচনের পরেও সক্রিয় থাকবেন। নির্বাচন বিঘ্নের যদি কেউ অপতৎরতা বা কোনোরুপ বিশৃঙ্খলার চেষ্টা করে তবে তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে- তারা যে দলবল বা মতেরই হোক, শান্তিপূর্ণ নির্বাচন উপহারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে একটি অবাধ নিরপেক্ষ, সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপহার দেয়াই তাদের একমাত্র লক্ষ্য। সেখানে সাংবাদিকদেরও অপরিসীম ভূমিকা রয়েছে।

সাংবাদিকদের নিরাপত্তার ক্ষেত্রে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বস্তরের মানুষের নিরাপত্তা বিধানই আমাদের লক্ষ্য, সেক্ষেত্রে সাংবাদিকরা রাষ্ট্রের একটি অন্যতম অঙ্গ এবং আপনাদের নিরাপত্তার ব্যাপারে অবশ্যই আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অপ্রীতিকর কোনো পরিস্থিতির তৈরী হলে আমাদের আপনারা সাথে- সাথে বিষয়টি অবগত করবেন অথবা আইন-শৃঙ্খলা রক্ষায় “সুরক্ষা অ্যাপসে” জানাবেন এবং সে অনুযায়ী আমরা অবশ্যই তড়িৎ ব্যবস্থা নেবো। সংবাদ ব্রিফিংকালে আরো উপস্থিত র‌্যাব-৮ (সিপিসি-৩) এর অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, সাব-ইনস্পেক্টর মোঃ সোলাইমান, সেনাবাহিনীর কর্পোরাল মোঃ রাকিব, নায়েক মোঃ সাওফুল সহ অন্যান্য সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট