1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

চুয়াডাঙ্গায় ৪১ ঘন্টার জন্য সব ধরনের খাদ্য সামগ্রীর দোকান বন্ধের নির্দেশ

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতকরণে চুয়াডাঙ্গায় ৪১ ঘন্টার জন্য সকল প্রকার হোটেল ও খাদ্য সামগ্রীর দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সি খানা শাখা কর্তৃক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জেলা প্রশাসনের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং এর পূর্ববর্তী ও পরবর্তী নির্দিষ্ট সময়জুড়ে জেলার সকল প্রকার দোকান, চা–স্টল, ফাস্টফুড, হোটেল-রেস্তোরাঁসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১১ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত মোট ৪১ ঘন্টা এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে জেলার কোনো স্থানে বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে না। সংশ্লিষ্ট দোকান ও প্রতিষ্ঠানের মালিকদের এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।জেলা প্রশাসন জানায়, এই নির্দেশনা বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪, দণ্ডবিধি ১৮৬০ এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী জারি করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।জেলা প্রশাসন সকল নাগরিক ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে বলেছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলতে হবে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট