1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

মাদারীপুরে মানবপাচার প্রতিরোধে “রাইটস যশোর” এনজিও’র আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

নিরাপদ অভিবাসনের লক্ষ্য নিয়ে মানবপাচার প্রতিরোধে “রাইটস যশোর” এনজিও- মাদারীপুর এর আয়োজনে মঙ্গলবার (১০, ফেব্রুয়ারী/’২৬) বিকালে “পার্টনারশীপ ও নেটওয়ার্কিং মিটিং উইথ রিলেভ্যান্ট স্টেকহোল্ডার” সংক্রান্ত একটি কর্মশালা তাদের মাদারীপুরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত এনজিও এর মাদারীপুর জেলার প্রোগ্রাম অফিসার বায়োজিদ মিয়ার পরিচালনা ও সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)এর প্রিন্সিপাল স,ম জাহাঙ্গীর আখতার, জাতীয় মহিলা সংস্থার মাদারীপুর সদর উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সুমা খানম, তথ্যসেবা সহকারী ফারজানা রুমকি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) এর মাদারীপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক শরীফ মোঃ ফায়েজুল কবীর, সাধারণ সম্পাদক এ্যাডঃ মশিউর রহমান পারভেজ, যুগ্ম- সাধারণ সম্পাদক এ্যাডঃ বদরুন নাহার কলি, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি শ্যামল চন্দ্র দে, মানবাধিকার প্রতিনিধি এ্যাডঃ এমদাদুল হক মিলন, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো মাদারীপুর এর ডিইএমও মোঃ লিয়াকত আল স্বরণ সহ অন্যান্য স্টেকহোল্ডার ও সদস্যবৃন্দ। কর্মশালায় উপস্থিত স্টেকহোল্ডারগণ বক্তারা বলেন, মানবপাচার একটি সামাজিক ব্যধি এবং মাদারীপুর জেলায় এর আধিক্য অন্যান্য জেলার চাইতে অনেক বেশী। মানবপাচার প্রতিরোধে এর স্টেকহোল্ডারদের ব্যাপক ভূমিকা রাখা ও সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা আরো বৃদ্ধি করা দরকার। অবৈধ পন্থায় জীবন হাণির ঝুঁকি নিয়ে লিবিয়া হয়ে ইতালি সহ ইউরোপের অন্যান্য রাষ্ট্রে মাদারীপুরের মানুষেরই প্রবণতা বেশী দেখা যায়। এর থেকে পরিত্রাণের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবার- টু-পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করে বৈধ অভিবাসনে উৎসাহী করে এবং অবৈধ পন্থায় বিদেশ গমনের অর্থনৈতিক, সামাজিক ক্ষতি, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া সহ প্রাণহানি ও মাফিয়াদের কর্তৃক অত্যাচার-নিপিড়ণের বিষয়টি তাদের বুঝানোর কোনো বিকল্প নাই বলে একমত পোষণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট