1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

হোমনায় বিএনপির নির্বাচনি জনসভায় নেতাকর্মীর ঢল

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

কাউসার আহমেদ,হোমনা প্রতিনিধিঃ

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের হোমনা উপজেলায় বিএনপির নির্বাচনি জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। সোমবার বিকাল ৩টায় উপজেলা সদরের আদর্শ স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। এছাড়া বক্তব্য দেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল)। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জনসভাকে ঘিরে উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দুপুর ২টা থেকেই নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। বিকাল ৩টার মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আগত নেতাকর্মীরা জানান, বহু বছর পর হোমনায় বিএনপির এমন বিশাল জনসমাগম তারা প্রত্যক্ষ করেছেন।

জনসভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট