1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

যাত্রীবাহী বাসে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯১ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২.৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় রংপুর–বগুড়া মহাসড়কের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া’র ‘খ’ সার্কেলের একটি দল রংপুর থেকে ঢাকাগামী মক্কা ট্রাভেলস নামীয় যাত্রীবাহী বাস তল্লাশি করে। বাসটি আব্দুল ওয়াহেদের ভাতের হোটেলের পশ্চিম পার্শ্বে পাকা সড়কে থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় একটি প্লাস্টিক ব্যাগের ভেতরে রেক্সিনে মোড়ানো ২.৫ (দুই দশমিক পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি স্যামসাং কোম্পানির পুরাতন বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন পশ্চিম দৈলজোর গ্রামের শহীদুল ইসলামের ছেলে শাহাজামাল (২৫)।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় পরিদর্শক মোঃ আসলাম আলী মণ্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিরা এখন বিভিন্ন কৌশলে গণপরিবহন ব্যবহার করছে। তবে তাদের এই অপচেষ্টা রুখতে ডিএনসি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত ও আরও জোরদার করা হবে।”

তিনি আরও জানান, মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট