1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর শিক্ষার্থীর আত্মহত্যা

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

একতরফা প্রেমে ব্যর্থ হয়ে ক্লাসরুমে ঢুকে সহপাঠীকে গুলি করে হত্যার পর নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন এক ছাত্র।

সোমবার ভারতের পাঞ্জাব প্রদেশের তরণতারণ জেলার উসমা গ্রামে অবস্থিত ‘মাই ভাগো ল-কলেজে’ এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ওই ছাত্রীর নাম সন্দীপ কৌর এবং হামলাকারী ছাত্রের নাম প্রিন্স রাজ। তাঁরা দুজনেই ওই আইন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় কলেজ ক্যাম্পাসে গভীর শোক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সোমবার সকালে ক্লাস শুরু হওয়ার পরপরই প্রিন্স রাজ শ্রেণিকক্ষে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই বসে থাকা সন্দীপ কৌরের মাথায় খুব কাছ থেকে গুলি করেন তিনি। এরপর শ্রেণিকক্ষের বাইরে বেরিয়ে পুনরায় গুলি লোড করে নিজের মাথায় চালিয়ে দেন।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একতরফা প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। গুরুতর অবস্থায় প্রিন্স রাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।

কিভাবে একজন ছাত্র কলেজের ভেতরে অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারল এবং এই পিস্তল সে কোথা থেকে সংগ্রহ করেছে, তা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বর্তমানে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ক্যাম্পাস থেকে অন্যান্য শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আইন কলেজের মতো জায়গায় এমন ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট