1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

ঝালকাঠি-১ আসনের রাজাপুরে বিএনপির ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ধানের শীষে প্রতীকের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি -১ (রাজাপুর -কাঠালিয়া) আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল। এ্যাড, তালুকদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নান্টু মৃধা, ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড নুর হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম হোসেন, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ হেমায়েত উদ্দিন, রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ,সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, রাজাপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি প্রমূখ। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন,আপনারা আমার উপর ভরসা রাখেন আগামী ১২ তারিখ আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আশাকরি। আগামী ১৩ তারিখ আপনাদের নিয়ে বিজয় মিছিল করব ইনশাআল্লাহ। জনসভায় স্থানীয় নেতাকর্মী সমর্থক এবং বিভিন্ন শ্রেনী পেশার বিপুলসংখ্যক নারী-পুরুষের উপস্থিত ছিল চোখে পড়ার মত। জনসভা শেষে নেতাকর্মীদের নির্বাচনী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট