1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ

জামায়াতে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে কুচলিবাড়ি ইউনিয়ন থেকে দেড় শতাধিক মানুষের যোগদান

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

পাটগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামের আদর্শ, কর্মসূচি ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়ন থেকে প্রায় দেড় শতাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলীতে যোগদান করেছেন। এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে লালমনিরহাট-১ (হাতিবান্ধা–পাটগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজুর হাতে ফুলের তোড়া দিয়ে নবাগতরা দলে অন্তর্ভুক্ত হন। তারা জামায়াতে ইসলামের আদর্শিক রাজনীতি, শৃঙ্খলাবদ্ধ সাংগঠনিক কাঠামো ও মানবকল্যাণমূলক কর্মসূচির প্রতি আস্থা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা আমীর হাফেজ মাওলানা সোয়েব আহম্মেদ, উপজেলা সেক্রেটারি মোঃ মনোয়ার হোসেন লিটন, জামায়াতের প্রবীণ রোকন হযরত মাওলানা শামসুল হকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি দুর্নীতি, বৈষম্য ও অনিয়মে জর্জরিত। মানব রচিত মতাদর্শ বারবার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। এ প্রেক্ষাপটে আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার আলোকে পরিচালিত রাজনীতিই পারে ন্যায়, ইনসাফ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
তারা আরও বলেন, জামায়াতে ইসলামের রাজনীতি ক্ষমতার জন্য নয়; বরং এটি মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম। কুচলিবাড়ি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক মানুষের যোগদান এ আদর্শের প্রতি জনগণের ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন।
সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু তাঁর বক্তব্যে বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন। এই আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমরা যদি ন্যায় ও ইনসাফের পথে অবিচল থাকি, তবে ইনশাআল্লাহ একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
তিনি নবাগতদের আন্তরিক অভিনন্দন জানান এবং সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ মেনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট