1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

শিবচরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার বিক্ষোভ: আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

শিবচর প্রতিনিধিঃ

শিবচরে বৈষম্যবিরোধী ছাত্রজনতা আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারা স্পষ্ট করে জানায়, “শিবচরের মাটিতে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দেওয়া হবে না।
বুধবার (আজ) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শিবচর ৭১ সড়ক কলেজ মোড় থেকে শুরু হয়ে শিবচর থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলনের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। অথচ তার আগেই শিবচরে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হয়েছে—যা শহীদের আত্মত্যাগের সঙ্গে চরম বেইমানি।
সমাবেশে বক্তারা প্রশাসনের উদ্দেশে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শিবচরে আওয়ামী লীগের কোনো ধরনের পুনর্বাসন কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ চলাকালে ছাত্ররা ‘আবু সাঈদ, মীর মুগ্ধ, ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেব না’, ‘শিবচরের মাটিতে পুনর্বাসন নয়’—এমন বিভিন্ন স্লোগান দেন। তারা দাবি করেন, আন্দোলনে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে হলে অবিলম্বে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া বন্ধ করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্রদের নেতারা জানান, তাদের আন্দোলন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। তবে জনগণের দাবি উপেক্ষা করা হলে তারা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট