1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

চুয়াডাঙ্গায় বিএনপিসহ অন্যান্য দলের ৪৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের ৪৫ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিঙ্গেদাহ অফিসে এ উপলক্ষে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় শত শত নেতাকর্মীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়।যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; চুয়াডাঙ্গা সদর উপজেলা আমির বিলাল হুসাইন, সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি হাফেজ সাজিবুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী এবং শংকরচন্দ্র ইউনিয়ন আমির আসাদুল ইসলাম।
বক্তারা বলেন, আদর্শিক রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন, যা সংগঠনের প্রতি জনগণের আস্থার প্রতিফলন।জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতাকর্মীরা হলেন; ডিঙ্গেদাহের শংকরচন্দ্র ও আশপাশের এলাকার আক্তার আলি, অরুন হোসেন, জুয়েল, ওসমান, আমিদ, মিন্টু, মখলেছুর, সাকিবুল, বাদশা, সতেজ, মুক্তার, নসিব, জালাল, আকাশ, সামসুল, শামসুদ্দিন, হাফি, রাহুল, নিসান, আবু সাইদ, রবি, নাজমুল, মাসুদ, রিপন, ইমরান, সজিব, আকিব, রকিবুল, আক্তার , জাকির, উজ্জ্বল, রাজু, রিফাত, রবিউল, বাবুল, আলি হোসেন, সাব্বির, বাধন, কাকন, ফজের, হৃদয়, শরিফুল ইসলাম, বিদ্যুৎ , আব্দুর রহিম , ইসমাইল , রিকন ও মো. আ. মমিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট