1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে বগুড়ার আদমদীঘিতে নীল সাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস তৈরি করবেন তারেক রহমান- ব্যারিষ্টার নওশাদ জমির 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ
আজ দুপুরে পঞ্চগড় জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভায়,বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির মন্তব্য করেছেন, আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস তৈরি করবেন।

নওশাদ জমির মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার পুরাতন পঞ্চগড় এলাকার মনোয়ারা কনভেনশন সেন্টার চত্বরে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, “তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পঞ্চাশ বছর পর গবেষণা হলে এমন একটি ইতিহাস হবে যে, ২০২৬ সালে যাকে প্রধানমন্ত্রী বানিয়েছে বাংলাদেশের মানুষ, তাঁর নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে গেছে। যেমনটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে গার্মেন্টস শিল্প চালু হয়েছিল, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে গিয়েছিল। বেগম জিয়ার আমলে যেমন অবৈতনিক শিক্ষার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এগিয়ে গিয়েছিল, ঠিক তেমনি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।”

এ সময় বিএনপি নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে নওশাদ জমিরের স্ত্রী ডা. সোনিয়া জামান, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু, জেলা ট্রাক ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিদুল ইসলাম জসিম, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে নওশাদ জমিরের স্ত্রী ড. সোনিয়া জামান খান শ্রমিকদের কাছে ভোট প্রার্থনা করেন। এছাড়াও শ্রমিক সমাবেশে পঞ্চগড় সুগার মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শ্রমিকদলের জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজুসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

শ্রমিক নেতা আকবর আলীর নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক নওশাদ জমিরের হাতে ধানের শীষ তুলে দিয়ে বিএনপিতে যোগদান করেন। মতবিনিময় সভায় জেলার ১০টি শ্রমিক সংগঠনের প্রায় দুই হাজার শ্রমিক অংশ নেন। এদিকে শ্রমিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর শ্রমিক-মালিকদের মতবিনিময় সভায় সকাল থেকে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের সদস্যরা মিছিল নিয়ে মাথায় ধানের শীষের ফিতা বেঁধে আসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট