1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

মির্জাপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম,প্রতিনিধি মির্জাপুরঃ

টাঙ্গাইলের মির্জাপুরে সাফিউল ইসলাম শাকিল নামে এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢালু থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত শাকিল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দেওডোবা গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কম্ফিট এন্ড কম্পোজিট মিল এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

পরিবার ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো শাকিল শুক্রবার সকাল ৯টার দিকে ভাড়া চালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। রাত ১০টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢালুতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা নুরু মিয়া। পরে তিনি পুলিশে খবর দিলে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে
মির্জাপুর থানার এসআই জাবেদ পারভেজ জানিয়েছেন, শাকিলের বাম চোখ উপড়ে ফেলা হয়েছে এবং দুস্কৃতকারীরা তার অটোরিকশা ছিনতাই করে নিয়েছে।

নিহতের ভাই মোজাফ্ফর হোসেন বলেন, শুক্রবার সকালে তার ভাই ভাড়া চালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। দিনশেষে বাসায় না ফেরায় রাত ১০টার দিকে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে তারা থানায় সাধারণ ডায়রি করেন। পরে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে তাদের খবর দেয়।

মির্জাপুর থানা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট