1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

বগুড়ায় দাঁড়িপাল্লার পক্ষে মহিলাদের বিশাল মিছিল বগুড়া সদর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ,আবিদুর রহমান সোহেল

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধিঃ
রোববার সকাল ১১টায় বগুড়া শহর মহিলা জামায়াতের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মিছিলটি শুরু হয় সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সড়ক থেকে। আকতারা, নারুলী, বউবাজার, কইপাড়া ও বরিয়া এলাকা প্রদক্ষিণ শেষে আবার দ্বিতীয় বাইপাসে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল-আমিন, শহর মহিলা জামায়াতের সেক্রেটারি ফজিলাতুন্নেছা হাসি, সহকারী সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নি, ৫নং জোন সেক্রেটারি দিলরুবা খানম ইতি, সহকারী সেক্রেটারি নার্গিস আক্তারসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ভোটাররা এবার কোনো মিথ্যা প্ররোচনায় বিভ্রান্ত হবেন না। তারা সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন। বক্তারা দাবি করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। জুলাই অভ্যুত্থানের পর যখন একটি দল চাঁদাবাজি ও সহিংসতায় লিপ্ত ছিল, তখন জামায়াতে ইসলামী মানুষের সেবায় নিয়োজিত ছিল।
তাদের মতে, এই কারণেই এবারের নির্বাচনে বগুড়াসহ সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ার সৃষ্টি হয়েছে। বগুড়া সদরবাসীও তাদের এমপি হিসেবে জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলকেই বেছে নেবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট