1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে বগুড়ার আদমদীঘিতে নীল সাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মাদারীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িঘর ভাঙ্চুর ও বৃদ্ধাকে কুপিয়ে হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের ধুরাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জালালপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মৃত-মুনছের খাঁ’র পুত্র শাজাহান খাঁ ওরফে সাজু খাঁ (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে-পিটেয়ে আহত করা হলে রাতে তাকে তার আত্মীয়-স্বজনেরা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় আহত সাজু খাঁ ও তার আত্মীয়-স্বজনের বাড়ীঘরের দরজা-জানালার গ্লাস ভাঙ্চুর সহ টিনের বেড়া কুপিয়ে-পিটিয়ে তছনছ করে টাকা-পয়সা লুটপাট করা হয়েছে বলে ভূক্তভোগীরা জানিয়েছেন। গতকাল (৩০, জানুয়ারী) দুপুরে এ ঘটনা ঘটে। আহত সাজু খাঁ’র ভাতিজা সোহেল খাঁর স্ত্রী সাদিয়া বেগম (২০) এই ঘটনায় আহত ও হেনস্থার শিকারের পাশাপাশি আরো বেশ কয়েকজন নারী-পুরুষও কমবেশী আহত হয়। সরেজমিনে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে এবিষয়ে জানতে চাইলে বৃদ্ধ সাজু খাঁ জানান, তাদের পার্শ্ববর্তী দক্ষিণ বীরাঙ্গণ গ্রামের প্রভাবশালী, অর্থবিত্তের মালিক আবু তাহের ফকিরের পুত্র সাবেক মেম্বার ও আওয়ামীলীগ নেতা আইয়ুবালী ফকির (৪৫) এবং তার আপন বড় ভাই এয়াকুব আলী ফকির (৬৫) সহ ৩০/৪০ জনের সংঘবদ্ধ দল তাদের উপর এ হামলা চালিয়ে তাদের কুপিয়ে-পুটিয়ে জখম করে, টাকা-পয়সা ও মূল্যবান জিনিষপত্র লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আহত সাজু খাঁ’র নাতি মাহাবুব খাঁ বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এতদসংক্রান্ত একটি লিখিত অভোযোগ আমরা পেয়েছি, বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য এস,আই শাহাদাত হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরবর্তী আইনি ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট