1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার

পঞ্চগড় এর উন্নয়নে ব্যবসায়ীদের গুরুত্ব অপরিসীম- ব্যারিষ্টার মোঃ নওশাদ জমির

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ
আজ দুপুরে,পঞ্চগড় জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হলরুমে আজ জেলা উন্নয়নকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, কর্মসংস্থান ও অবকাঠামোগত অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়। জেলার সার্বিক উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় এবং ব্যবসায়ীদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। চেম্বারের সম্মানিত ট্রেজারার মোঃ রুবেল পাটোয়ারীর সঞ্চালনায় এবং
চেম্বারের সম্মানিত সভাপতি আলহাজ্ব শরীফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় চেম্বারের সম্মানিত সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জেলার সম্ভাবনা, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। বিশেষ করে সীমান্তঘেঁষা এ জেলার বাণিজ্য সম্প্রসারণ, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রস্তাবনা আসে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মোঃ নওশাদ জমির। তিনি তার বক্তব্যে বলেন, পঞ্চগড়ের উন্নয়ন সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল এবং পরিকল্পিত উদ্যোগ নিলে এ জেলাকে বাণিজ্য ও বিনিয়োগের একটি শক্তিশালী অঞ্চলে পরিণত করা সম্ভব। তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর সমাধানের আশ্বাস দেন।
তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় শিল্প ও ব্যবসা খাতকে এগিয়ে নিতে প্রয়োজন নীতিগত সহায়তা, সহজ ঋণপ্রাপ্তি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরি। এ ক্ষেত্রে চেম্বার ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভাটি প্রশ্নোত্তর ও উন্মুক্ত মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের উন্নয়নমুখী আলোচনা সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্ব দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট