1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো

ঠেলার নাম বাবাজি-ডাক্তার শফিকুর রহমান

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ

জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলতে শুরু করেছে—এমন মন্তব্য করে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “জনগণের চাপ আর বাস্তবতার ঠেলায় পড়ে যারা আজ অবস্থান বদলাচ্ছে, এই নাটক এ জাতি বহুবার দেখেছে।”
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত ১১–দলীয় জোট সমর্থিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন,
“আমরা যখনই সামনে এগোতে চাই, তখনই একটি দল দেয়াল হয়ে দাঁড়ায়। আমাদের অগ্রযাত্রা থামাতে চায়। এ জাতি তার জীবন্ত সাক্ষী।”
গণভোট ইস্যুতে অবস্থান পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন,“জুলাই সংস্কার প্রস্তাব অনুযায়ী গণভোটের কথা উঠতেই তারা বলেছিল—এটা হবে না। জনগণ চাপ দিল, তখন মানতে বাধ্য হলো। আবার শর্ত জুড়ে দিল। এখন আবার বলছে—গণভোট মানি না।”তিনি স্পষ্ট করে বলেন,
“আমাদের দাবি ছিল—আগে গণভোট হোক। গণভোট আগে হলে গণভোটও সুন্দর হবে, সংসদ নির্বাচনও সুন্দর হবে। তাদের দাবির প্রেক্ষিতেই সেটাই করা হলো। কিন্তু আজ তারা আবার ইউটার্ন নিচ্ছে।”
রাজনৈতিক চালচাতুরি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন,“দীর্ঘদিন চালাকি করে গেছে। এখন যখন জনগণ জবাব চাইছে, তখনই কেউ কেউ ‘হ্যাঁ’ ভোটের কথা বলতে শুরু করেছে। আসলে এরেই বলে ঠেলার নাম বাবাজি। এ জাতি যারে ধাক্কা দেয়, তারে ছেড়ে দেয় না।”
জুলাই আন্দোলন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন,“একসময় জুলাই শহিদদের তুচ্ছ–তাচ্ছিল্য করা হয়েছে। জুলাইকে স্বীকৃতি দিতে চাওয়া হয়নি। আবার যখন দেখা গেল জুলাই পুরো বাংলাদেশের মানুষের সঙ্গে মিশে গেছে—তখনই বলা শুরু হলো, আমরাই জুলাইয়ের মাস্টারমাইন্ড।”তিনি বলেন,“একবার অস্বীকার, আবার মালিকানা দাবি—এই দ্বিচারিতাই তাদের রাজনীতির চরিত্র।”
জুলাই চেতনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও বলেন,“জুলাইকে সম্মান করা মানে চাঁদাবাজি নয়। জুলাই মানে দুর্নীতি নয়। নিরীহ মানুষের জমি দখল নয়। মামলা বাণিজ্য নয়। আমার মায়ের গায়ে হাত তোলা—এটা কোনোভাবেই জুলাই চেতনা হতে পারে না।”
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন,আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা এখানে যারা এসেছেন সবাই জুলাই ধারণ করেই ১২ ফেব্রুয়ারির  নির্বাচনে আগে ‘হ্যাঁ’ ভোট দিবেন । এরপরে যারা সত্যিকার অর্থে জুলাইকে ধারণ করে, যারা জুলাইকে রক্ষা করবে—তাদেরই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।”

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,“আমরা ইনসাফের পক্ষে একত্রিত হয়েছি। যেমন করে জুলাইয়ে সবাই এক হয়েছিলাম, ৫ আগস্ট জয় নিয়ে ঘরে ফিরেছিলাম—ঠিক তেমনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে জনগণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব।”তিনি বলেন,“আমরা ক্ষমতার জন্য নয়, ইনসাফ প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে এসেছি। এই আন্দোলন কোনো একক দলের নয়—এটা জনগণের আন্দোলন।”নাহিদ ইসলাম আরও বলেন,“জুলাই আমাদের শিখিয়েছে—যখন মানুষ এক হয়, তখন কোনো শক্তিই তাদের ঠেকাতে পারে না। নতুন বাংলাদেশ মানে শুধু সরকার পরিবর্তন নয়; নতুন বাংলাদেশ মানে ন্যায়বিচার, মানবিকতা ও জবাবদিহির রাষ্ট্রব্যবস্থা।”

উক্ত জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা জেলা আমির দেলোয়ার হোসেন।এ সময় ১১–দলীয় জোটের বিভিন্ন শরিক দলের ৫ টি আসনের এমপি পদপ্রার্থী সহ হাজার হাজার  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উপস্থিত এমপি প্রার্থীদের মধ্যে ছিলেন—ঢাকা–১: ব্যারিস্টার নজরুল ইসলাম,ঢাকা–২: কর্নেল আব্দুল হক,ঢাকা–৩: অধ্যক্ষ শাহিনুর রহমান,ঢাকা–১৯: দিলশানা পারুল,ঢাকা–২০: ইঞ্জিনিয়ার নাবিলা।

এসময় ঢাকা–২ আসনের এমপি পদপ্রার্থী   কর্নেল আব্দুল হক (অবসরপ্রাপ্ত)  বলেন,“চাঁদাবাজ, সন্ত্রাস ও নেশামুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। বিশেষ করে কেরানীগঞ্জের দুর্নীতি, জুলুম ও অত্যাচার বিনাশ করব—আপনারা যদি সহযোগিতা করেন।”তিনি বলেন,“দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে অবশ্যই আমরা বিজয়ী হবো। একত্রিত হয়ে কাজ করব, দেশ সুন্দরভাবে গড়ব। আমাদের দেশ—আমাদেরই দায়িত্ব ও অধিকার।”
বিগত সরকারের সমালোচনা করে তিনি জনগণের উদ্দেশে বলেন,আসুন বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেরা প্রশ্ন করি—দেশকে আবার অধঃপতনের দিকে ঠেলে দেব, নাকি শান্তি ও ইনসাফের বাংলাদেশ গড়তে সহযোগিতা করব।”

সভা থেকে দেশকে নেশামুক্ত, চাঁদাবাজিমুক্ত ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সাধারণ জনগণকে ১১–দলীয় জোটের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান  এবং গনভোটে হ্যাঁ কে বিজয়ী করার আহবান জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট