1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের প্রতিবাদ কর্মসূচি এবার আর দিনের ভোট রাতে হবে না জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে- রংপুর বিভাগীয় কমিশনার লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে আটক ৫ মাদক কারবারি, জব্দ বিপুল পরিমাণ ভারতীয় মাদক প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস তৈরি করবেন তারেক রহমান- ব্যারিষ্টার নওশাদ জমির  নিজ গ্রামে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ মহিমান্বিত রজনী শবে বরাত: আত্মশুদ্ধি ও কল্যাণের বার্তা ঢাকা মাওয়া একপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটখালী এলাকায় সড়ক দূঘটনায় দুজন নিহত আইনশৃঙ্খলার সদস্যরা কোনো এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোটা সংরক্ষণ দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন মাদারীপুরের শিবচরে বিএনপি প্রার্থীর শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের কবর জিয়ারতের ঘটনা “টক অব দ্যা টাউন এন্ড ভিলেজে”পরিণত

আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন: ইসি সানাউল্লাহ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতের চেয়ে বর্তমানে আচরণবিধি মেনে চলার ব্যাপারে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সানাউল্লাহ বলেন, জুলাই যোদ্ধারা খালি হাতে লড়াই করেছে। এবার আমাদের হাতে আইন-কানুন ও অস্ত্র-গোলা বারুদ রয়েছে। তাহলে আমরা কী পারবো না, সুষ্ঠুভাবে একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে। গ্রাম-পুলিশ, আনসার-ভিডিপির সদস্যরা জানেন, স্থানীয়ভাবে কোনো বহিরাগত কেউ আছে কিনা, কে মারা গেছেন আর কে জীবিত আছেন। তারা ভালো জানেন। তাদের সোর্সকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, একটি ভালো নির্বাচনের প্রথম দিক হলো ভালো আইন-শৃঙ্খলা পরিস্থিতি। পরিস্থিতি ভালো হলে ভোটাররা কেন্দ্রে যেতে উৎসাহিত হবে জানিয়ে ইসি আরও বলেন, যে ব্যালট ভেরিফাই ভোটার কর্তৃক হচ্ছে না সেটা আমরা গ্রহণ করবো না। লাইভ ভেরিফেকেশান করে ভোট প্রদান করতে হবে। না হলে সে ভোট গণনায় আসবে না। একটি দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের ফল। এটা কোনোভাবেই নস্ট হতে দেওয়া যাবে না।

মতবিনিময় সভায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিজিবি-৪ ব্যাটেলিনের সিইও মো. মোশারফ হোসেন, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের মেজর জিয়া উদ্দিন আহম্মেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসাসহ অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট