1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ইস্কাপ সিরাপ, ফেন্সিডিল, ফেয়ারডিল সিরাপ, গাঁজা, মদ ও বিয়ার।
বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৫ জানুয়ারি বিকেলে ঝাউরানী বিওপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লালমনিরহাটের একটি যৌথ দল হাতিবান্ধা উপজেলার খামারভাতী গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে বাড়ির গরুর ঘরে মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯৬৪ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৭২ বোতল ফেন্সিডিল, ৪১ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে একই দিন রাত সাড়ে আটটার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভেন্নিরতল এলাকায় (অনন্তপুর বিওপি’র আওতাধীন) টহল চলাকালে চোরাকারবারীদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবির একটি দল। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪৭ বোতল কিং ফিশার মদ ও ৬ বোতল টুবর্গ বিয়ার জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য আনুমানিক ৫ লাখ ২৭ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট বাড়ির মালিকসহ জড়িত চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট