1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

শরীয়তপুরে বিএনপিতে যোগদানের পর আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরে বিএনপিতে যোগদানের মাত্র এক সপ্তাহের মাথায় শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানীর বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে দলেরই অপর একটি পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরগয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ৩টি ঘরে অগ্নিসংযোগ করা হয় এবং ৯টি আধাপাকা টিনের ঘর কুপিয়ে ও ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী আগে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত ১৭ জানুয়ারি শরীয়তপুর-১ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদের উপস্থিতিতে প্রায় পাঁচ শতাধিক সমর্থকসহ তিনি বিএনপিতে যোগদান করেন। এই যোগদানের পর থেকেই স্থানীয় বিএনপির একটি অংশের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। ঘটনার আগের দিন তিনি স্ত্রী ও সন্তানদের কাছে দুবাই ভ্রমণে যান।

চেয়ারম্যানের অনুপস্থিতিতে শুক্রবার রাতে তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে হামলাকারীরা। এসময় তার ও তার সমর্থকদের অন্তত ১১টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়দের দাবি, নতুন ও পুরাতন কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সহিংসতার সূত্রপাত।

খবর পেয়ে চিকন্দী পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্ব থেকে এই হামলা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট