1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

লালমনিরহাট-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাথে, সাংবাদিকদের মতবিনিময় সভা

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে দুঃখে সঙ্গ দিয়েছি সবসময়। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জামায়াতের নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে নির্মম নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানি। সেই দমন-পীড়নের শিকার হয়েছে সাধারণ জনগণও। মানুষ ন্যায়বিচার, ভোটাধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত ছিল।

১৮ লালমনিরহাট-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. আবু তাহের স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২.৩০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার শাখার আয়োজনে জেলা জামায়াত কার্যালয়ের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ্যাড. আবু তাহের বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। আমি এ আসন থেকে নির্বাচিত হলে সদর হাসপাতাল, মোগলহাট স্থলবন্দর, বিমান বন্দর সহ হাজার হাজার বেকার যুবক-যুবতীর দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখব। এখন সময় এসেছে বাংলাদেশকে একটি ন্যায়-ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্রে পরিণত করার। সে জন্য আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
মানুষের মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার পাশাপাশি গণভোটে অংশগ্রহণ করে হ্যাঁ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, পৌর আমীর মাওলানা মোঃ জয়নাল আবেদীন, ইসলামি ছাত্র শিবিরের অফিস সম্পাদক হাফেজ মুহসিন আল কারমীসহ জেলা ও উপজেলা জামায়াত নেতৃকর্মী প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট