1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জোট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিছু আসন নিয়ে আলোচনা বাকি থাকলেও আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

জানা গেছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে একটি বৈঠক চলছে। পাশাপাশি রাতে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই বাকি থাকা কয়েকটি আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

জোট সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে ৪৫টি আসনে প্রার্থী দিতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা কলি প্রতীক নিয়ে প্রার্থী দেবে ৩০টি আসনে।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি, ইসলামী ঐক্যজোট ৬টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ৬টি, এবি পার্টি ২টি এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি বিডিপি ২টি আসনে প্রার্থী দিতে পারে। খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা একটি করে আসনে নির্বাচন করবে। তবে এসব সংখ্যার বিষয়ে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জোট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক শেখ ফজলে বারী মাসুদ বলেন, আসন সমঝোতা নিয়ে একটি মিটিং চলছে। রাতে আরও একটি চূড়ান্ত বৈঠক রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকালই চূড়ান্ত ঘোষণা আসতে পারে। সংবাদ সম্মেলনের সময়ও আজ রাতেই নির্ধারণ করা হবে।

১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকালই ঘোষণার সম্ভাবনা রয়েছে। এর আগে জামায়াতের আমির জানিয়েছেন, আজ অথবা আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে।

এ প্রসঙ্গে গত সোমবার এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আজকের মধ্যে না হলে আগামীকালের মধ্যেই সবাইকে দাওয়াত দেওয়া হবে। সবাই একসঙ্গে সামনে আসবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট