1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

অবৈধ বালু পরিবহনের দায়ে ৩ ট্রলি চালকের ৭ দিনের কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে উত্তোলিত অবৈধ বালু পরিবহনের দায়ে শ্যালো মেশিনচালিত তিনটি ট্রলি চালককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হলে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ী চক্রের সদস্যরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে বালুভর্তি ট্রলিসহ তিনজন ট্রলি চালককে আটক করা হয়।

আটককৃতরা হলেন আমিনুল ইসলাম (৩৮), পিতা: মোজাম্মেল হক, গ্রাম: সমন্বয়পাড়া;
বাদশা মিয়া (৩৫), পিতা: মনছুর আলী, গ্রাম: চন্দ্রখানা;
রফিকুল ইসলাম (৩৬), পিতা: মৃত আজিজার রহমান, গ্রাম: কবিরমামুদ।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ও ১৫(১) ধারায় প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে তাদের ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন বলেন,
“নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট