1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ফের বিচ্ছেদের পর প্রথম সন্তানকে নিয়ে আবেগী বার্তা সালমার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

পারিবারিক জীবনের নানা উত্থান–পতনের মধ্য দিয়ে যাওয়া কণ্ঠশিল্পী সালমা আবারও আলোচনায়, তবে এবার কোনো গান নয়-মেয়ের জন্মদিনে লেখা এক আবেগমাখা বার্তার কারণে। বড় কন্যা স্নেহার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সালমার দীর্ঘ পোস্টে উঠে এসেছে একজন মায়ের ভালোবাসা, অনুশোচনা, আশঙ্কা আর দোয়ার গল্প।

২০১১ সালে পারিবারিকভাবে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে প্রথম বিয়ে হয় সালমার। সেই সংসারে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা স্নেহা। তবে বনিবনা না হওয়ায় ২০১৬ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে।

এর তিন বছর পর আইনজীবী সানাউল্লাহ নূরেকে বিয়ে করেন সালমা। পরের বছরের জানুয়ারিতে সংবাদমাধ্যমের সামনে স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। তবে সাত বছরের মাথায় সেই সংসারেও বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন সানাউল্লাহ নূরে।

দ্বিতীয় বিয়ের পর সামাজিক মাধ্যমে মেয়েকে খুব একটা সামনে আনতেন না সালমা। তবে সাম্প্রতিক বিচ্ছেদের পর কন্যা স্নেহাকে নিয়ে দেওয়া পোস্টে ভিন্ন এক সালমাকে দেখেছেন ভক্তরা।

স্নেহার জন্মদিন উপলক্ষে সালমা লেখেন, আজ আমার স্নেহার জন্মদিন, আমার বড় কন্যার। তুমি আমার প্রথম সন্তান। এই দিনে আমার কোল আলো করে এসেছিলে তুমি। তোমার মুখটা দেখার পর জীবন আমার পরিপূর্ণ হয়েছিল।

তিনি লেখেন, খুব অল্প বয়সে মা হয়েছিলাম আমি। তখন নিজেই ছিলাম শিশু। তোমাকে কীভাবে কোলে নেব, নরম শরীরে ব্যথা পাবে কি না—এই ভয়ে কত পাগলামিই না করেছি। সেই সময়ের কথা শুধু আমি আর তোমার নানিই জানি।

মেয়েদের ভবিষ্যৎ নিয়েও গভীর উদ্বেগ আর আশা প্রকাশ করেন সালমা। তিনি লেখেন, এই নিষ্ঠুর দুনিয়ায় আমি কিছুই চাই না। চাই তুমি আর তোমার বোন সাফিয়া যেন সুখে-শান্তিতে থাকো। অনেক বড় হও, বাবার মুখ উজ্জ্বল করো। আকাশের মতো বিশাল হও, যেন কেউ সহজে আঙুল তুলে কিছু বলতে না পারে শুধু মেয়ে বলে।

সালমা আরও লেখেন, নিজেকে এমনভাবে গড়ে তুলবে যেন নিজের আলো নিজেই হতে পারো। অন্যের আলোয় ভরসা কোরো না। অন্ধকারে ফেলে গেলে জীবন চলা কঠিন হয়ে যাবে। নিজে আলো হলে যত বাধাই আসুক, নিজের আলোতেই পথ খুঁজে পাবে।

পোস্টের শেষাংশে মেয়ের জন্য দোয়া করে তিনি লেখেন, আল্লাহ তোমাকে সব সুখ ও শান্তি দান করুন। তুমি ভালো থাকলে আমার দুনিয়াটাই সুখের জান্নাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট