1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মাদকমুক্ত সমাজ গঠনে নওগাঁয় কাবাডি ও দাবা টুর্নামেন্ট

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

মাদককে না বলে সুস্থ ও শক্তিশালী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী কাবাডি ও দাবা টুর্নামেন্ট-২০২৫।

গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ
জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস নওগাঁ-এর সহযোগিতায় দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কাবাডি টুর্নামেন্টে নওগাঁ জেলার চারটি শক্তিশালী দল অংশগ্রহণ করে। দলগুলো হলো— নওগাঁ সদর কাবাডি ক্লাব, মান্দা কাবাডি ক্লাব, বদলগাছি কাবাডি ক্লাব-১ এবং বদলগাছি কাবাডি ক্লাব-২। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নওগাঁ সদর কাবাডি ক্লাব এবং রানার্সআপ হয় বদলগাছি কাবাডি ক্লাব-২।

এছাড়াও একই দিনে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী দাবা টুর্নামেন্ট-২০২৫। দাবা প্রতিযোগিতায় মোট আটজন প্রতিযোগী অংশ নেন। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হন মোঃ সজল হোসেন এবং রানার্সআপ হন মোঃ বাঁধন হোসেন রোহান।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলমগীর হোসেন। এসময় তিনি উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে মাদকবিরোধী গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন,“মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। খেলাধুলা, সংস্কৃতি ও সুস্থ বিনোদনের মাধ্যমেই তরুণদের মাদক থেকে দূরে রাখা সম্ভব। আজকের এই কাবাডি ও দাবা টুর্নামেন্ট তারই একটি উদাহরণ।”

তিনি আরও বলেন, “ডিএনসি শুধু অভিযান পরিচালনা নয়, জনসচেতনতা সৃষ্টি করাকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তরুণ সমাজ যদি খেলাধুলায় সম্পৃক্ত হয়, তবে মাদকবিরোধী আন্দোলন আরও বেগবান হবে।”

খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়রাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,“এ ধরনের আয়োজন নিয়মিত হলে আমরা খেলাধুলায় আরও মনোযোগী হতে পারবো এবং মাদক থেকে নিজেদের দূরে রাখতে পারবো।”

অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকদের মাঝে মাদকবিরোধী স্লোগান সংবলিত স্টিকার, লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও মাদকবিরোধী সচেতনতার দৃঢ় বার্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট