1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মাদারীপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছাঁয়া, জেলা বিএনপি’র সদস্য সচিব ও সংসদ সদস্য প্রার্থী জাহান্দার আলী মিয়ার শোকবার্তা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,মাদারীপুর প্রতিনিধিঃ

বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬ টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে মাদারীপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী সহ সর্বস্তরের মানুষের মধ্যে বইছে শোকের ছাঁয়া। এক শোক বার্তায় মাদারীপুর সদর-২ (রাজৈর-মাদারীপুর) আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী দৈনিক আলোকিত নিউজের ষ্টাফ রিপোর্টার মোঃ ফায়েজুল শরীফের কাছে এক টেলিফোন সাক্ষাতকারে তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সহধর্মিণী, বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাতা ও গনতন্ত্রের জন্য দীর্ঘ কয়েকযুগ রাজপথে লড়াই- সংগ্রাম করা আপোষহীন নেত্রী ছিলেন দেশমাতা বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে জাতি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এক ত্যাগী ও আপোষহীন নেত্রীকে হারালো। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হলো- যা’ পূরণ হবার নয়। তিনি দেশমাতা মরহুমা খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আগামীদিনের কান্ডারী, আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সহ তার পরিবারের সবার প্রতি মাদারীপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী- সমর্থক এবং মাদারীপুরবাসির পক্ষে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়াও শোক জানিয়েছেন মাদারীপুর জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট জাফর আলী মিয়া, মাদারীপুর-৩ আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাদিরা আক্তার মিঠু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও জিপি জজকোর্ট,মাদারীপুর- এ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতি মস্তফা, মাদারীপুর পৌর বিএনপি’র সভাপতি ও জজকোর্ট মাদারীপুর এর পিপি এ্যাডভোকেট শরীফ মোঃ সাইফুল কবীর সহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট