1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম,রাজশাহী:

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী এ প্রার্থনায় সারা বিশ্বের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

একইসঙ্গে সিটি চার্চসহ মহানগরীর বিভিন্ন উপাসনালয়ে যিশু খ্রিস্টের জন্মতিথি উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বড়দিনকে কেন্দ্র করে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোও উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। ঘরে ঘরে সাজসজ্জা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পারিবারিক মিলনমেলায় উৎসবের আবহ ছড়িয়ে পড়ে।

রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধানসহ মহানগর ও জেলার বিভিন্ন গির্জার প্রধানরা চার্চ পরিদর্শন করেন। তাদের উপস্থিতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান আরও ভাবগম্ভীর ও উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সার্বজনীন প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বড়দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব আয়োজনের মাধ্যমে যিশু খ্রিস্টের ত্যাগ, ভালোবাসা ও মানবকল্যাণের বাণী নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। শুভ বড়দিন উদযাপনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে মহানগরীর বিভিন্ন চার্চে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ড. মো. জিললুর রহমান উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জাসহ কয়েকটি চার্চ পরিদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট