1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নিয়ামতপুর প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন-২০২৫ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী নানা ধর্মীয় আচার ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে যীশু খ্রীষ্টের জন্মদিন পালন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও উপাসনা। সকাল থেকেই নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে চার্চপ্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। প্রার্থনায় বিশ্বশান্তি, মানবকল্যাণ, সমাজে সৌহার্দ্য-সম্প্রীতি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পাশাপাশি কেক কাটা, শিশুদের মাঝে উপহার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বড়দিনের আনন্দ ছড়িয়ে পড়ে চার্চ এলাকা ও আশপাশের জনপদে।
উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে চার্চ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, “সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন তানিশ্চিত করতে টহল বৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
খ্রিস্টান ধর্মাবলম্বীরা জানান, বড়দিন ভালোবাসা, ক্ষমা, সহমর্মিতা ও মানবতার বার্তা নতুন করে স্মরণ করিয়ে দেয়। তারা আশা প্রকাশ করেন— ধর্মীয় উৎসবগুলো সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি আরও শক্তিশালী করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট