1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

দিনাজপুর সদর রাজনীতির কেন্দ্রে দেশনেত্রী-বেগম খালেদা জিয়ার মনোনয়নে আবেগ ও প্রত্যাশার ঢেউ

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–৩ সদর আসনে রাজনীতির আকাশে নতুন করে আলো ছড়াচ্ছে এক পরিচিত নাম—বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে স্পষ্ট হয়ে উঠেছে আবেগ, প্রত্যাশা ও গর্বের এক নতুন অধ্যায়।
আজ ২৪ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের কাছ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন বকুল, দপ্তর সম্পাদক বাবু চৌধুরী, দিনাজপুর কোতোয়ালি বিএনপির সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি আবেগঘন কণ্ঠে বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন—তিনি দেশের প্রায় ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আশা ও আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল হয়ে তিনি আজও মানুষের পাশে আছেন। এই মহীয়সী নারী নিজের জীবন বিপন্ন করে কখনো দেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে পিছপা হননি।”
তিনি আরও বলেন,“দিনাজপুর–৩ সদর আসন থেকে বেগম খালেদা জিয়ার নির্বাচন করা আমাদের জন্য গর্বের বিষয়। রাজনৈতিক বাস্তবতায় এটি হয়তো তাঁর জীবনের শেষ নির্বাচনও হতে পারে। তাই এই আসনের ভোটারদের কাছে আমাদের প্রত্যাশা—সকল ভেদাভেদ ভুলে তাঁকে যেন সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত করে সম্মানিত করা হয়।”
বক্তব্যে তিনি দেশনেত্রীর বর্তমান শারীরিক অবস্থার কথাও উল্লেখ করে তাঁর সুস্থতার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া কামনা করেন।
মনোনয়নপত্র সংগ্রহের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে নির্বাচনী রাজনীতির এই আবেগঘন অধ্যায়ের সাক্ষী হন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট