1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

রাতের আঁধারে গাঁজা বহন, ডিএনসির অভিযানে ধরা পড়লো দুই নারী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম,রাজশাহী ব্যুরো:

বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা।

সোমবার (২২ ডিসেম্বর) রাত ১২টার দিকে বগুড়া সদর থানাধীন কামারগাড়ী রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃ দুই মাদক কারবারিরা হলেন,লালমনিরহাট জেলার সদর থানাধীন মোঘলহাট ইউপির কর্নপুর গ্রামের
জাকির হোসেনের মেয়ে রিংকি বেগম (২৭) ও একই গ্রামের মৃত হাসান আলীর মেয়ে বিলকিস বেগম (৩৮)।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর
থানাধীন কামারগাড়ী রেলঘুন্টি মোড়স্থ তিনমাথা থেকে সাতমাথাগামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে ব্যাটারি চালিত অটোতে অভিযান পরিচালনা করে দুই নারীর দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশীকালে তাদের হেফাজত থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“বর্তমানে মাদক চক্রগুলো নারী ও শিশুদের পারিবারিক পরিচয়কে ব্যবহার করে মাদক পরিবহন করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়—নারী বা পুরুষ পরিচয় দিয়ে মাদক কারবার করে পার পাওয়ার সুযোগ নেই।”

তিনি আরও বলেন,“ডিএনসি বগুড়া জেলা কার্যালয় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ডিএনসি সূত্র জানায়, গ্রেফতারকৃত বিলকিস বেগমের চার বছর দুই মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম ফাইম।

গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট