1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতিকে সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজশাহী জেলা ট্রাক, ট্যাংক লরি, কার্ভাডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল হক মানা।

গত ২১ ডিসেম্বর ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় রাজশাহীর নওদাপাড়ায় জেলা ট্রাক, ট্যাংক লরি, কার্ভাডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংগঠনটির নেতাকর্মীরা নতুন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহ-সভাপতিকে ফুলের মালা পরিয়ে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।

পরে সংগঠনটির সকল নেতাকর্মীর মাঝে মিষ্টি বিতরণ করা হয়।এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মাইনুল হক মানা বলেন, আমাকে আমার নেতৃবৃন্দ সংবধনা দিয়েছে। কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং রাজশাহীর নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই।

রাজশাহী জেলা ট্রাক, ট্যাংক লরি, কার্ভাডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মধু বলেন, রাজশাহীর সভাপতির দায়িত্ব পালন করায় পদাধিকার বলে মাইনুল হক মানাকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবধনা প্রদানকালে উপস্থিত ছিলেন- সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আব্দুল কাউয়ুম বিন্টু, সহ-সাধারণ সম্পাদক শামিম হোসেন, যুগ্ম সম্পাদক নসিব শাহ্, সদস্য জাহাঙ্গীর আলম সুমন, মাসুম আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের প্যাডে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্যাডে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিদ্ধান্তক্রমে রাজশাহী জেলা ট্রাক, ট্যাংক লরি, কার্ভাডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল হক মানাকে ফেডারেশনের জাতীয় কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব প্রদান করা হলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট