1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান বরগুনার আমতলীতে সদর ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু,ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত পিছু হটেছে মার্কিন রণতরী, চলে গেল ১,৪০০ কিলোমিটার দূরে শতকরা ৩০ ভাগ ভোটার মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা। সেনানিবাসে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী?

চোলাইমদের রাজত্বে ডিএনসির অভিযানে একজন গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম,রাজশাহী ব্যুরো:

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ ও চোলাইমদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এ সময় চোলাইমদ প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুর ইউপির শিখর গ্রামের শ্রী বুলু সরেনের ছেলে রমেশ চন্দ্র সরেন (৩৫)।

ডিএনসি জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুর ইউনিয়নের শিখর গ্রামে অভিযান পরিচালনা করা ডিএনসির চৌকস দল। এসময় মাদক ব্যবসায়ী রমেশ চন্দ্র সরেনের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশি চলাকালে বসত বাড়িতে থাকা একটি বাজার ব্যাগের ভেতর থেকে লেবেলবিহীন প্লাস্টিকের বোতলে রাখা ৩০টি চোলাইমদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার করে মোট ৭.৫ লিটার চোলাইমদ পাওয়া যায়। এছাড়া চোলাইমদ তৈরির উপকরণ হিসেবে ওয়াশ ভর্তি ৩টি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ৫০ লিটার করে মোট ১৫০ লিটার ওয়াশ ছিল।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,
“মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান নিয়মিত ও চলমান। মাদক উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা চোলাইমদ ও এর তৈরির উপকরণ উদ্ধার করেছি এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট