1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

তালায় মহান বিজয় দিবস অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

তালা সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে দিনটির সূচনা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্যদান করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর, বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন অধ্যক্ষ সুভাস সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ মফিজ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মফিদুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, তালা প্রেসক্লাবের সভাপতি এস এম হাকিম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মীর্জা সাকিব প্রমুখ।
এদিন দিনব্যাপী উপজেলা চত্বরে বিজয় মেলা, বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট