1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

আগামী নির্বাচন হবে ঐতিহাসিক ও স্বচ্ছ : সিইসি

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আসন্ন নির্বাচন হবে এক ঐতিহাসিক ও স্বচ্ছ নির্বাচন। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ইউথ ভোটার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সিইসি বলেন, তরুণরা দেশের ভবিষ্যতের মূল চালিকা শক্তি। তারা নিজেরাই ভোট দেবে এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করবে। “তরুণরা সাহসের প্রতীক, সৃষ্টিশীলতার প্রতীক। আপনারা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়,” বলেন তিনি।

নাসির উদ্দীন আরও জানান, তরুণরা ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২৪ সালের গুরুত্বপূর্ণ আন্দোলনগুলিতে সাহস এবং সৃষ্টিশীলতার পরিচয় দেখিয়েছে। এবারের নির্বাচনে তাদের সক্রিয় অংশগ্রহণ দেশের জন্য গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, সিইসি জানান, এবার প্রবাসীদের ভোটের সুযোগ দেওয়া হয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে, যা দেশের নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো হচ্ছে। এছাড়া নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সরকারি কর্মকর্তা ও কারাবন্দিরাও এবার ভোট দিতে পারবেন।

তিনি আশ্বাস দেন, “নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ হবে। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, এবং কোনো পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা রয়েছে।”

হাদির ওপর হামলার ঘটনাকে তিনি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি নির্বাচনের কোনো প্রভাব ফেলবে না। এছাড়া দেশের বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের তুলনায় অনেক উন্নত। “মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছে,” যোগ করেন সিইসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট