1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

আমতলীতে মাদ্রাসা ছাত্রীকে প্রকাশ্যে তুলে নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় মাদ্রাসার সুপারকে মারধর

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

ইমরান হাং দ্বীন ইসলাম,আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলায় নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে তুলে নিতে বাঁধা দেওয়ায় ঐ মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহেরকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত বুধবার বিকালে উপজেলার মানিকঝুড়ি মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় ঘটে। এ ঘটনায় বুধবার রাতে মাদ্রাসা সুপার আবু তাহের আমতলী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিকঝুড়ি এলাকার মোশাররফ হোসেন হাওলাদারের ছেলে জোবায়ের হোসেন বাবু দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসার নবম শ্রেণিরস এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিল।
ঘটনার দিন বিকালে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে জোবায়ের হোসেন বাবু ও তার সহযোগী ইমরান মোটরসাইকেলে ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে।
এ সময় ভুক্তভোগী ছাত্রী দৌড়ে মাদ্রাসায় ঢুকে বিষয়টি সুপার আবু তাহের ও শিক্ষক ফরিদুল ইসলামকে জানান। ছাত্রীকে তুলে নিতে বাধা দেন তারা। এতে ক্ষিপ্ত হয়ে জোবায়ের হোসেন বাবু, ইমরান ও তাদের আরও সহযোগী নাজমুল, রিয়াজ, সাইমুন ও কবিরসহ ১০–১২ জন মিলে মাদ্রাসা সুপারকে বেধড়ক মারধর করে। সুপারকে রক্ষা করতে গেলে শিক্ষক ফরিদুল ইসলামকেও লাঞ্ছিত করা হয়।
আবু তাহের স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বুধবার রাতেই জোবায়ের হোসেন বাবুকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে আমতলী থানায় অভিযোগ দাখিল করেন।
ঘটনা তদন্তে বৃহস্পতিবার বিকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘মাদ্রাসায় আসা-যাওয়ার পথে জোবায়ের আমাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে। বুধবার ছুটি শেষে বাড়ি ফেরার সময় সে ও ইমরান মোটরসাইকেলে আমাকে তুলে নিতে চেয়েছিল। আমি দৌড়ে মাদ্রাসায় ঢুকে সুপার স্যারকে বিষয়টি জানাই, স্যার তখন বাধা দিলে স্যারকে ওরা মারধর করে, আমি তাদের শাস্তি চাই৷ মাদ্রাসা সুপার মাওলানা আবু তাহের বলেন, ‘ছাত্রীটিকে তুলে নিতে বাধা দেওয়ায় আমাকে বখাটেরা মারধর করেছে। আমি থানায় অভিযোগ করেছি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, থানায় ‘ঘটনায় নির্দেশ দেয়া হয়েছে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট