1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

শিবচরের সূর্যনগর বাস কাউন্টারে চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর বাস স্ট্যান্ডে চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দাদের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি সূর্যনগর এলাকার চলমান অরাজকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদের রূপ নেয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সহ-সভাপতি সাব্বির আহমেদ চৌধুরী (তাপু)। এতে আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল-আমীন সিকদার, শিবচর উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, দত্তপাড়া ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান এবং দত্তপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক কোরবান আলীসহ আরও বহু স্থানীয় নেতা।

মানববন্ধনে শতাধিক যুবদল, শ্রমিক দল, কৃষক দল, জাসাসসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিএনপি সবসময় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে। আমাদের দলের নাম ভাঙিয়ে যারা এমন কর্মকাণ্ড চালাচ্ছে, প্রশাসন দ্রুত তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিক।

বক্তারা আরও অভিযোগ করেন, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক ঘেঁষা এই সূর্যনগর বাস কাউন্টারে এক সপ্তাহ ধরে পুনরায় সক্রিয় হয়ে উঠেছে একটি চাঁদাবাজ চক্র। প্রতিটি বাসযাত্রী ও পরিবহন থেকে তারা ৫০ টাকা করে চাঁদা তুলছে, যা সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ভোগান্তি তৈরি করেছে।

তারা জানান, এর আগেও সাংবাদিকদের সংবাদ প্রকাশের পর টানা তিন মাস চাঁদাবাজি বন্ধ ছিল। কিন্তু সাম্প্রতিক সময় থেকে আবারও তারা বেপরোয়া হয়ে উঠেছে। চাঁদাবাজদের কোনো দল নেই, তারা দেশ ও সাধারণ মানুষের শত্রু বলে মন্তব্য করেন বক্তারা।

সমাবেশে বক্তারা প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব। প্রয়োজনে রাজপথে আরও বড় কর্মসূচি গড়ে তোলা হবে।

মানববন্ধন শেষে নেতারা শিবচর থানার পুলিশ ও জেলা প্রশাসনের প্রতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

সূর্যনগরের এই ঘটনা আবারও প্রমাণ করে স্থানীয় জনগণ ও রাজনৈতিক শক্তি একত্র হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ কতটা শক্তিশালী হতে পারে। এখন দেখার অপেক্ষা, প্রশাসন এই চাঁদাবাজ চক্রকে দমনে কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট