1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু ​রাজারহাটে ইত্তেফাক প্রতিনিধি খন্দকার আরিফের ওপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে রাজপথে সাংবাদিক সমাজ ২৪ ঘণ্টার আল্টিমেটাম আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু বীরগঞ্জে মাদক সেবনের দায়ে এক জনের কারাদণ্ড সিংগাইরে প্রিপেইড মিটার ব্যবহারে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ নিয়ামতপুরে পিঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি: তরুণ উদ্যোক্তার উদ্ভাবনী উদ্যোগ ছন্দময় ফুটবল উপহার দিয়ে দাপুটে জয় পেল ব্রাজিল ইরান যুদ্ধবিরতি চায় না, পুরো অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান চায় লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ গ্রেফতার-২ এ কে এম মমিনুল হক, লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিযুক্ত ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটি থেকে নীচে পড়ে হাত-পা ভেঙ্গে গেলো চোরের

ভোলাহাট চাঁনশিকারী সীমান্তে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করেছে ৫৯ বিজিবি

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

ভোলাহাট প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁদশিকারী সীমান্ত এলাকায় (২৩ নভেম্বর ) মধ্যরাত ১:২০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামস্থ গড়ের মাঠ নামক স্থানে অবস্থিত একটি আখ ক্ষেতে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা গিয়েছিল, অভিযানস্থলে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট মজুদ রয়েছে এবং চোরাকারবারীরা সুযোগ বুঝে দেশের অভ্যন্তরে পাচার করবে। সে সুনির্দিষ্ট তথ্যের প্রেক্ষিতেই তাৎক্ষণিকভাবে অভিযানটি পরিচালিত হয় এবং টহলদল আখক্ষেত তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় থাকা ৩,১৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN) উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে উদ্ধারকৃত ট্যাবলেটগুলো সাধারণ ডায়েরীর মাধ্যমে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকসহ সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি’র আভিযানিক কার্যক্রম বেগবান রয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট