1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

আসছে শৈত্যপ্রবাহ

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দ্রুত বেড়ে চলেছে শীতের অনুভূতি। কয়েক দিন ধরেই এ অঞ্চলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করায় হিমেল পরিবেশ তৈরি হয়েছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অনুভূত হচ্ছে তীব্র ঠান্ডা আর রাত জুড়ে পড়ছে হালকা কুয়াশা।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন এটি ছিল ১৪.৫ ডিগ্রি। তবে দিনের বেলায় সূর্যের তেজে তাপমাত্রা বেড়ে যাচ্ছে ৩০–৩১ ডিগ্রি সেলসিয়াসে, ফলে দিনে গরম আর রাতে শীত—এ দুই বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ছে মানুষ।

দিনের তাপমাত্রা আর রাতের ঠান্ডার বড় ব্যবধান জনস্বাস্থ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৩ শতাধিক রোগী সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন শীতজনিত রোগে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের ভোগান্তি বেশি। হাসপাতালজুড়ে রোগীর সংখ্যা বাড়তে থাকায় কক্ষে জায়গা না পেয়ে অনেকে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের পাদদেশে অবস্থানের কারণে তেঁতুলিয়ায় শীত শুরু হয় আগেভাগেই এবং মাত্রাও থাকে বেশি।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। বুধবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি এবং বাতাসে আর্দ্রতা ৭২ শতাংশ। মাসের শেষ নাগাদ এ অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট