1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

ডামুড্যায় অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের ডামুড্যায় অটোরিকশার ইলেকট্রিক মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে নাসিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার ডামুড্যা-শরীয়তপুর সদর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিমা বেগম উপজেলার দাইমি চর ভয়রা এলাকার আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকাতে পোশাক শ্রমিকের কাজ করতেন। ঘটনার সময় সঙ্গে ছিল তার ৯ বছরের ছেলে আয়মন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ডামুড্যা দাইমি চর ভয়রা এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে অটোরিকশাযোগে ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি মুন্সীগঞ্জ যাচ্ছিলেন। পথে কুতুবপুর এলাকায় পৌঁছলে নাসিমার ওড়না অটোরিকশার পিছনের মোটরে পেঁচিয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে অটোরিকশার ভিতর পড়ে থাকে। এমন ঘটনা দেখে নাসিমার ৯ বছরের ছেলে আয়ন অজ্ঞান হয়ে যায়।

নিহতের স্বামী মোহাম্মদ আসাদ হাওলাদার বলেন, আমার ছেলের আকিকা অনুষ্ঠান ছিল গতকাল। এজন্য গত পরশুদিন আমি ঢাকা থেকে বাড়িতে আসি। আমার স্ত্রী গার্মেন্টসে কাজ করেন। আমি গ্রামে থেকে ব্যবসা করি। আজ সকালে আমার শ্বশুরবাড়ির মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় আমার স্ত্রী। সকাল ৮ টার সময় বাসা থেকে বের হন তিনি। ৯ টার কিছু পরে আমাকে এক নারী ফোন দিয়ে বলেন, আমার স্ত্রী এক্সিডেন্ট করেছে। আমি এসে দেখি আমার স্ত্রী মারা গেছে।
আমি তদন্ত সাপেক্ষে বিচার চাই।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন,আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট