1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

মাদারীপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের মিউনিসিপ্যাল বাজার সংলগ্ন উক্ত সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা ও ২৩ তম বর্ষপূর্তি উদযাপিত হয়। সুজন এর মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি সাবেক প্রফেসর মোঃ মকবুল হোসেন ও কার্যনির্বাহী কমিটির সদস্য কুমার লাভলুর যৌথ সঞ্চালনায়, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল চৌধুরীর পরিকল্পনায় এবং সভাপতি মোঃ এনায়েত হোসেন নান্নুর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রারম্ভে সুজন এর মাদারীপুর জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। এসময় জেলা শাখার সভাপতি এনায়েত হোসেন নান্নু তার স্বাগত বক্তব্য উপস্থাপন করে অনুষ্ঠানে উপস্থিত সুজন এর নবগঠিত কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে বলেন, সুশাসনের জন্য সবার আগে দরকার সুনাগরিক, দূর্ণীতিমুক্ত মানুষ, দেশ ও জাতির প্রতি অগাধ ভালোবাসা। দূর্ণীতির বিরুদ্ধে এসব মানুষের সমন্বয়ে আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো, দূর্ণীতিকে না বলবো। তিনি মাদারীপুরের সকল সামাজিক ও মানবাধিকার সংগঠনকে সাথে নিয়ে একসাথে দূর্ণীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহনমূলক ও স্বতঃস্ফূর্ত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুজনের সবাইকে সে নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য আহবান জানান।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক শরীফ ফায়েজুল কবীর। তিনি সুজন এর যখন যেখানে যে প্রোগ্রামই হোক- তা গণমাধ্যমে তুলে ধরে দেশের মানুষকে জানার সুযোগ করে দিবেন এবং দূর্ণীতির বিরুদ্ধে সুজনকে সকল প্রকার সহযোগিতা দিবেন বলে মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন এর মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জুয়েল চৌধুরী, জেলা শাখার প্রতিনিধি এসকান্দার মাতুব্বর, মোঃ শহীদ হাওলাদার, আশীষ বৈদ্য, বিএম লিটন, তাছলিমা হাই ফোটন, পারভীন আক্তার, হাবিবুর রহমান, আজমল হুদা প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহিত হাওলাদার, মাসুমুল হক সহ সুধীবৃন্দ। পরিশেষে ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটা ও তা সবার মাঝে বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট