1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট ৬ মিনিটেই শেষ

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এর জন্য টিকিট বিক্রি শুরু হতেই সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ার দেখা দিয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে হাইভোল্টেজ এই টিকিট বিক্রি শুরু হয় এবং মাত্র ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়েছে, ‘টিকিটস সোল্ড আউট’। অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে বিক্রি শুরু হওয়ার পর মুহূর্তেই ওয়েবসাইটে ভেসে ওঠে ‘সোল্ড আউট’ লেখা।

সিঙ্গাপুর ও হংকং ম্যাচের সাধারণ গ্যালারির টিকিট ৪০০ টাকা ছিল। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য দাম বাড়িয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম বাড়লেও সমর্থকদের আগ্রহে কোনো প্রভাব পড়েনি। উল্টো, আরও বেশি উচ্ছ্বাসে তারা টিকিট সংগ্রহে ঝাঁপিয়ে পড়েছেন।

বাফুফে জানিয়েছে, এবার মোট ছয়টি ক্যাটাগরির টিকিট বিক্রি হয়েছে—গ্যালারি, ক্লাব হাউস ১ ও ২, ভিআইপি বক্স ২ ও ৩, রেড বক্স এবং হসপিটালিটি বক্স। গ্যালারি টিকিট ৫০০ টাকা, ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩–এর দাম ৩ হাজার টাকা, ভিআইপি বক্স ২–এর ৪ হাজার, ক্লাব হাউস ১–এর ৫ হাজার ও রেড বক্সের ৬ হাজার টাকা। করপোরেট ও স্কাই বক্সের টিকিটের জন্য আলাদা যোগাযোগ করতে হবে।

বাফুফে জুনে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে অনলাইন টিকিট বিক্রি শুরু করে। তবে সেই সময়ে ‘টিকিফাই’ প্ল্যাটফর্মে সমর্থকদের ভোগান্তি হয়েছিল। অক্টোবর উইন্ডোতে হংকং ম্যাচে নতুন ‘কুইকেট’ প্ল্যাটফর্মে বিক্রি হয়, যা ২০ মিনিটে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট