1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ

বিরূপ আবহাওয়ায় বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের কৃষক

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
টানা তিন দিন ধরে বিরামহীন বৃষ্টি আর দমকা বাতাসে বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলার কৃষকরা। বিশেষ করে আমন ধান ও আগাম আলু চাষে নেমে এসেছে বড় ধরণের সংকট।

রাতদিন ধরে চলা রিমঝিম বৃষ্টি ও হঠাৎ দমকা হাওয়ার কারণে মাঠের পর মাঠের ধান গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। যেসব কৃষক আগাম জাতের ধান কেটে আলুর বীজ রোপণ করেছিলেন, তাদের জমিতেও পানি জমে বীজ পচে যাচ্ছে।
রাণীশংকৈল উপজেলার কাশিপুর ৯ নং ওয়াডের গ্রামের কৃষক উজ্জ্বল বলেন
“আমি প্রায় ছয় বিঘা জমিতে আমন ধান রোপণ করেছিলাম। কিন্তু টানা বৃষ্টিতে ধানগুলো ভাসমান হয়ে এখন ধান মাটিতে পড়ে আছে আর কয়েকদিন ভালো আবহাওয়া থাকলে পরিপক্ব হতো। এবার মনে হচ্ছে লাভ তো দূরের কথা, লোকসানই গুনতে হবে।
একই গ্রামের মুকুল হাসান জানান,
পাঁচ দিন আগে আগাম জাতের দুই বিঘা ধান কেটেছিলাম। কিন্তু বৃষ্টির পানিতে সেই ধান এখন তলিয়ে গেছে। শুকাতে না পারায় ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।”কৃষক মনসুর আলম জানান
ধান কেটে আলুর বীজ বপন করেছিলাম, কিন্তু এখন জমিতে পানি জমে আছে। আলুর বীজ পচে নষ্ট হচ্ছে। যদি আবহাওয়া এভাবেই থাকে, তাহলে এবার চাষাবাদে বড় ক্ষতি হবে।জেলার অন্যান্য উপজেলা—বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ ও রাণীশংকৈলেও একই চিত্র দেখা গেছে।
ঠাকুরগাঁও কৃষি অফিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে জেলার শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষি বিভাগ জানিয়েছে,যেসব জমিতে ধানে শীষ বের হওয়ার উপক্রম হয়েছে, সেখানে রসের ঘাটতি পূরণ হয়ে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।”
কৃষি কর্মকর্তারা জানান, ক্ষতির পরিমাণ নিরূপণ শেষে কৃষকদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে। তবে আপাতত ঠাকুরগাঁওয়ের মাঠজুড়ে কৃষকদের মুখে একটাই প্রশ্ন— “এই বৃষ্টি যদি না থামে, তাহলে আমাদের আশা কোথায়?”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট