1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

রাজাপুর সাংবাদিক ক্লাবে বিএনপির সম্পাদক নাসিম উদ্দিন আকনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর সাংবাদিক ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকেলে ক্লাবের হলরুমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নাসিম উদ্দিন আকনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপি, সাংবাদিক সমাজ, শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও নাসিম উদ্দিন আকনের বড় ভাই বিএনপি নেতা ফিরোজ আকন। সভাপতিত্ব করেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি আলমগীর শরীফ।

এ সময় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ইয়াসিন খান, শহিদুল ইসলাম মাসুদ, সাইফুল ইসলাম রাব্বি, নবীন মাহমুদ, রনি সিকদার, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খান, শ্রমিকদলের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, মোঃ মুক্তা, ফোরকান খলিফাসহ আরও অনেকে। বক্তারা নাসিম উদ্দিন আকনের রাজনৈতিক জীবনের স্মৃতি তুলে ধরে বলেন, তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ নেতা, যিনি রাজাপুরের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে ছিলেন।

প্রধান অতিথি ফিরোজ আকন আবেগাপ্লুত হয়ে বলেন, “নাসিম উদ্দিন আকন শুধু আমার ছোট ভাই ছিলেন না—তিনি ছিলেন আমার গর্ব, আমার অনুপ্রেরণা। রাজাপুর বিএনপির প্রাণভোমরা ছিল সে। তাঁর মতো নিবেদিত, সাহসী ও সৎ নেতার মৃত্যুতে আমরা একজন সত্যিকারের জননেতাকে হারিয়েছি। তিনি যে ভালোবাসা, যে বন্ধন ও যে কর্মের দৃষ্টান্ত রেখে গেছেন, আমি সেই সবকিছু আগলে রাখবো। তাঁর রেখে যাওয়া আদর্শ ও দায়িত্ব আমি পালন করবো ইনশাআল্লাহ। রাজাপুরের মানুষের জন্য, বিএনপির নেতাকর্মীদের জন্য, আমি সব সময় পাশে থাকবো এবং যে কোনো বিষয়ে নিজেকে নিবেদিত রাখবো।

সভাপতির বক্তব্যে রহিম রেজা বলেন, নাসিম উদ্দিন আকন ছিলেন শুধু রাজনীতিক নন, তিনি ছিলেন মানবতার প্রতীক। সমাজ ও সংগঠনের প্রতি তাঁর অবদান রাজাপুরের ইতিহাসে অম্লান হয়ে থাকবে। আমরা তাঁর আদর্শকে ধরে রাখবো, তাঁর নাম যেন ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা হয়—এই আমাদের অঙ্গীকার।

পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাগড়ি সিকদারবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা রহমতুল্লাহ।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের পরিবারের সদস্য, বিএনপি নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট