
নাছিমা খাতুন সুলতানা,ক্রাইম রিপোর্টারঃ
জমে উঠেছে অন্যান্য রাজনৈতিক দল গুলোর মত গণ অধিকার পরিষদ ৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় সূত্রে জানা যায় গত ২৬/১০/২৫ ইং তারিখ রবিবার নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলার গণ অধিকার পরিষদ ও যুব পরিষদ এর নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী জমজমাট ভাবে পালিত হয়েছে। এসময় নেত্রকোনা জেলার যুব অধিকার পরিষদের সভাপতি জনাব মোঃ রাজু রায়হান ও গণ অধিকার পরিষদ পূর্বধলা উপজেলা শাখার আহবায়ক মোঃ জাহিদ হাসান কাঞ্চন এবং সদস্য সচিব মোঃ আক্কাস ব্যাপারী সহ সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিতিতে মিল্লাত মাহফিল ও কেক কাটা সহ একটি রেলিটি বের হয় এবং শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করেন । পরিশেষে সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়ে ভোট কামনা করেন।