1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে ৩ চোরাকারবারি আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা:

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১২০টি কম্বল, একটি সিএনজি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে দ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ চাকঢালা বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৪৪ হতে প্রায় সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মালামালসহ আসামিদের আটক করে।
আটককৃতরা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বাজার পাড়া এলাকার মো. হানিফ এর ছেলে মো. মুহিব উল্লাহ, ফজুপাড়া এলাকার আলী হোসেন এর ছেলে মো. জিয়াউর ও চেরারমাঠ এলাকার নুরুল ইসলাম এর ছেলে মো. ওসমান।
বিজিবি জানায়, অভিযানের সময় সীমান্তবর্তী চাকপাড়া এলাকায় সন্দেহজনকভাবে চলাচলরত একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা কম্বলগুলো উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো অবৈধ কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে এবং স্থানীয় জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমন কার্যক্রমে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় শান্তি ও স্বস্তি ফিরেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট