1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়লেও, দল তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় দলটির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো আমাদের সঙ্গে আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজেও নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি মুখ্য সমন্বয়ক হিসেবে দলের বিভিন্ন শাখা ও উইংয়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার যে গুঞ্জন ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এর আগে মধ্যরাতে কয়েকটি গণমাধ্যমে এনসিপির একটি সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, দুই সপ্তাহ আগে দলীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও দলীয় হাইকমান্ড এখনও সেটি গ্রহণ করেনি।

ওইসব প্রতিবেদনে আরও বলা হয়, পদসংক্রান্ত কিছু অভ্যন্তরীণ জটিলতার জেরে তিনি পদত্যাগ করেছেন। সংবাদে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপিতে যোগ দিতে পারেন এবং নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। ওই প্রস্তাবের প্রতি দলীয় শীর্ষ পর্যায়ের নীরব সম্মতির কারণেই পাটওয়ারী নাকি অসন্তুষ্ট হয়ে পদত্যাগ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট