1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মেয়ের জন্মদিনে চমকে দিলেন শাবনূর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার প্রিয় মুখ শাবনূর আবারও আলোচনায় এসেছেন এক ব্যতিক্রমী সাজে। বহুদিন পর ভক্তদের সামনে হাজির হয়েছেন জাপানের ঐতিহ্যবাহী পোশাক ‘কিমোনো’ পরে।

সম্প্রতি নিজের মেয়ের ১৪তম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা। সেখানে দেখা যায়, রঙিন ফুলের নকশা করা কিমোনোতে ভিন্ন আভায় উজ্জ্বল শাবনূর। মেয়েকে নিয়ে এমন বিশেষ মুহূর্তের ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে অনলাইনে।

পোস্টের ক্যাপশনে মেয়ের প্রতি মমতায় ভরা বার্তা লিখেছেন তিনি— “শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা। তোমার জীবনে যেন সব সুখ, ভালোবাসা আর সাফল্য আসে। আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি অসীমভাবে।”

ভক্তরাও থেমে থাকেননি। কমেন্টে একের পর এক শুভেচ্ছা জানিয়েছেন তারা। কেউ লিখেছেন, “আল্লাহ আপনার রাজকন্যাকে নেক হায়াত ও সুন্দর জীবন দিন,” আবার কেউ বলেছেন, “শাবনূরের মেয়েটি মায়ের মতোই সুন্দর।”

দীর্ঘদিন পর শাবনূরকে এমন নতুন আঙিকে দেখে তার অনুরাগীরা যেন নস্টালজিয়ায় ভেসে যাচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন, “শাবনূর মানেই চমক—এবারও তাই প্রমাণ করলেন তিনি।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট