1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

আলমডাঙ্গায় ৩০ বস্তা ডিএপি সার পাচারের সময় জনতার হাতে আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় ৩০ বস্তা ডিএপি সার পাচারের সময় স্থানীয় জনতা সারসহ এক নসিমন চালককে আটক করেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মহেশপুর মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলাধীন ভাঙ্গবাড়িয়া ইউনিয়নের মিনারুল ইসলাম ৩০ বস্তা ডিএপি সার অবৈধভাবে বিক্রি করেন গোপীবল্লভপুর বাজারের ব্যবসায়ী জিনারুল ইসলামের কাছে। পাচারের উদ্দেশ্যে সারগুলো পরিবহন করার সময় মহেশপুর মোড়ে এসে গাড়িটি ভেঙে পড়ে। এমতাবস্থায় স্থানীয় জনতা ও উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল বাসারের সহায়তায় ৩০ বস্তা ডিএপি সার জব্দ করে কৃষি অফিসারের নির্দেশে আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসে নিয়ে আসে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, সরকারি বরাদ্দের সার প্রকৃত কৃষকদের না দিয়ে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে বিক্রি করছে। এতে কৃষকরা নিয়মিত সার সংকটে পড়ছেন। গত ৪দিন যাবৎ ভাংবাড়িয়া ইউনিয়ন ডিলারের নিকট ডিএপি বা টিএসপি সার ক্রয় করতে গেলে বলে সার নাই। সারের জন্য একাধিকবার উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম কে জানালে তিনি বলেন সার শেষ হয়ে গেছে উপজেলা কৃষি অফিসারের সাথে কথা বলে আগামী রবিবার পর জানাতে পারবো। এদিকে ওই বাজার থেকে সার চোরাই পথে অন্য জায়গায় চলে যাচ্ছে। তাহলে কৃষকদের অবস্থা কি হবে এখন।

ভাংবাড়িয়া গ্রামের কবির হোসেন বলেন ভুট্টা লাগাবো আজ তিনদিন সারের জন্য ঘুরে বেড়াচ্ছি তবুও সার মিলছে না। ডিলার পয়েন্টে গেলে বলছে সার নাই।

মহেশপুর গ্রামে এক চাষী বলেন সার তো কৃষকরা খায় না। কৃষি অফিসার বলে পর্যাপ্ত সার আছে অথচ কিনতে গেলে আর পাই না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট